৫ তলা আবাসিক ভবন , পাচ বারইল, মানিকগঞ্জ সদর , মানিকগঞ্জ।

Description

মানিকগঞ্জ সদর এর পাচ বারইল এ ৬ শতাংশ জমির ওপর একটি আধুনিক ৫তলা ভবন নির্মাণ করা হচ্ছে , যা আয়তনে সর্বমোট ৭২৫০ স্কয়ার ফুট । ভবনটি স্টোন বিল্ড কনসাল্টিং এন্ড কন্সট্রাকশনের নকশায় নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক স্থাপত্যশৈলী ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। বাড়ির মালিকের জন্য উত্তর পাশের নীচতলা এবং ২য় তলা মিলিয়ে ডুপ্লেক্স এর আদলে ডিজাইন করা হয়েছে । টিপিক্যাল ফ্লোরে প্রত্যেক টি ইউনিটে রয়েছে ১ টি মাস্টার বেড্র রুম, একটি কমন বেডরুম, ড্রইং কাম ডাইনিং, কিচেন, দুইটি বাথরুম ও দুইটি বারান্দা। উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাঠামোটি ভূমিকম্প সহনশীলভাবে গড়ে তোলা হবে, এবং উন্নতমানের প্লাম্বিং ও বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হবে। নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও লক সিস্টেম সংযুক্ত করা হবে।