মানিকগঞ্জ পৌরসভার চর-বেউথা-তে বিশ শতাংশ জমির ওপর একটি আধুনিক ট্রিপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে , যা আয়তনে প্রায় ৩৮২৮ স্কয়ার ফুট । ভবনটি স্টোন বিল্ড কনসাল্টিং এন্ড কন্সট্রাকশনের নকশায় নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক স্থাপত্যশৈলী ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিচ তলায় একটি ড্রয়িং স্পেস, একটি ডাইনিং স্পেস, একটি গেস্ট বেডরুম, একটি নামাজের স্থান, একটি কিচেন, একটি স্টোররুম, তিনটি বাথরুম এবং দুইটি খোলামেলা বারান্দা থাকবে, যা পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের সুযোগ তৈরি করবে। দ্বিতীয় তলায় দুইটি মাস্টার বেডরুম, একটি কমন বেডরুম, একটি ফ্যামিলি লিভিং এরিয়া, একটি কমন বাথরুম, একটি ড্রাই কিচেন, তিনটি ছোট বারান্দা ও একটি ওপেন ট্যারেস রয়েছে। তৃতীয় তলায় একটি মাস্টার বেডরুম খোলা ছাদ ও একটি দৃষ্টিনন্দন সুইমিং পুল রয়েছে। উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাঠামোটি ভূমিকম্প সহনশীলভাবে গড়ে তোলা হবে, এবং উন্নতমানের প্লাম্বিং ও বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হবে। নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও লক সিস্টেম সংযুক্ত করা হবে।