মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় ১২ শতাংশ জমির ওপর একটি আধুনিক ২ তলা ভবন নির্মাণ করা হচ্ছে , যা আয়তনে সর্বমোট ১৮০৬ স্কয়ার ফুট । ভবনটি স্টোন বিল্ড কনসাল্টিং এন্ড কন্সট্রাকশনের নকশায় নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক স্থাপত্যশৈলী ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এই বাড়িটিতে ৬টি বেডরুম, ১ টি রেগুলার কিচেন সাথে ১টি ড্রাই কিচেন, ৪ টি বাথরুম ও ৪ টি বারান্দা রয়েছে। উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাঠামোটি ভূমিকম্প সহনশীলভাবে গড়ে তোলা হবে, এবং উন্নতমানের প্লাম্বিং ও বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হবে। নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও লক সিস্টেম সংযুক্ত করা হবে।