মোঃ রিপন খান-এর তিন তলা আবাসিক ভবনটি মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে নির্মিত হচ্ছে, যার সম্পূর্ণ ডিজাইন ও তদারকি করছে স্টোন বিল্ড কনসাল্টিং এন্ড কন্সট্রাকশন। প্রতি ফ্লোর ৯৪৬ স্কয়ার ফুট আয়তনের এই ভবনটি আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত, যেখানে মজবুত আর সি সি কাঠামো ও শক্তিশালী ফাউন্ডেশন ব্যবহৃত হয়েছে। ভবনটির বাহ্যিক ডিজাইন চিত্তাকর্ষক, আরামদায়ক বসবাসের জন্য খোলামেলা জানালা ও প্রশস্ত বারান্দার ব্যবস্থা রাখা হয়েছে, যা পর্যাপ্ত আলো-বাতাস প্রবাহ নিশ্চিত করবে। প্রতি ফ্লোরেই থাকছে ২ টি শয়নকক্ষ, ২টি বাথরুম (একটি অ্যাটাচড, একটি কমন), খোলামেলা ড্রইং ও ডাইনিং স্পেস, ডাইনিং সংযুক্ত রান্নাঘর ও বাড়ান্দা। ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ অত্যাধুনিক প্রযুক্তিতে স্থাপন করা হচ্ছে। এই ভবনটি হবে মোঃ রিপন খন-এর স্বপ্নের ঠিকানা, যেখানে আধুনিকতা, আরাম ও নিরাপত্তার সংমিশ্রণে তার পরিবার একটি উন্নত জীবনযাপন উপভোগ করতে পারবেন। স্টোন বিল্ড কনসাল্টিং এন্ড কন্সট্রাকশন এই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে।