মানিকগঞ্জ সদর উপজেলায় ঘোস্তা এলাকাতে ২.৭৫ শতাংশ জমির ওপর একটি আধুনিক ৩ তলা বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে , যা আয়তনে সর্বমোট ২৭২১ স্কয়ার ফুট । ভবনটি স্টোন বিল্ড কনসাল্টিং এন্ড কন্সট্রাকশনের নকশায় নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক স্থাপত্যশৈলী ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ২য় ও ৩য় তলায় প্রতি ইউনিট এ ৩ টি বেডরুম, ড্রইং কাম ডাইনিং, কিচেন, দুইটি বাথরুম ও তিনটি বারান্দা রয়েছে। উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাঠামোটি ভূমিকম্প সহনশীলভাবে গড়ে তোলা হবে, এবং উন্নতমানের প্লাম্বিং ও বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হবে। নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও লক সিস্টেম সংযুক্ত করা হবে।