ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইন , বাংলাদেশ হাট, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।

Description

এই প্রকল্পটি মানিকগঞ্জ সদর এলাকার বাংলাদেশ হাটে ছয় শতাংশ জমির ওপর একটি আধুনিক তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে , যা আয়তনে প্রায় ২৪০০ স্কয়ার ফুট । ভবনটি স্টোন বিল্ড কনসাল্টিং এন্ড কন্সট্রাকশনের নকশায় নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক স্থাপত্যশৈলী ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। প্রতিটি তলায় ছয়টি বেডরুম, একটি কিচেন, ছয়টি বাথরুম এবং চারটি খোলামেলা বারান্দা থাকবে, যা পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের সুযোগ তৈরি করবে। উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাঠামোটি ভূমিকম্প সহনশীলভাবে গড়ে তোলা হবে, এবং উন্নতমানের পাইপলাইন ও বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হবে। নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও লক সিস্টেম সংযুক্ত করা হবে।