মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি বাজার এলাকাতে ০৫ শতাংশ জমির ওপর একটি আধুনিক ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে , যা আয়তনে সর্বমোট ১৯৩৬ স্কয়ার ফুট । ভবনটি স্টোন বিল্ড কনসাল্টিং এন্ড কন্সট্রাকশনের নকশায় নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক স্থাপত্যশৈলী ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। নিচ তলায় মার্কেট ও সুবিশাল গ্যারেজ প্রত্যেক ফ্লোরে ২ টি ইউনিট রয়েছে , প্রতি ইউনিট এ ৩ টি বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং, ১ টি কিচেন, ২ টি বাথরুম ও ১ টি বারান্দা রয়েছে। নিরাপদ ও সহজে চলাচলের জন্য সংযুক্ত করা হবে অত্যাধুনিক লিফট। উন্নত নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাঠামোটি ভূমিকম্প সহনশীলভাবে গড়ে তোলা হবে, এবং উন্নতমানের প্লাম্বিং ও বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হবে। নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও লক সিস্টেম সংযুক্ত করা হবে।
